কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ তিন অটো আরোহী নিহত হয়েছে।
আহত হয়েছে এক শিশু। আজ দুপুর ১২টার দিকে ঢাকা থেকে মির্জাপুর শহরে প্রবেশ পথে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মির্জাপুর উপজেলার চান্দুলিয়া গ্রামের পাখি সিকদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮), তার স্ত্রী তাসলিমা বেগম (৩০) ও অটো চালক একই উপজেলার বাইমহাটি গ্রামের ফালু মিয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০)।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, গাজীপুর থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী একটি বাস মির্জাপুর উপজেলা সদরের প্রবেশ পথ দেওহাটা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিক্সাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তাসলিমা মারা যান। হাপাতালে নেয়ার পর জাহাঙ্গীর ও শরিফুল নিহত হন। এ ঘটনায় জাহাঙ্গীরের শিশু সন্তান আহত হয়। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।