
ভোক্তা অধিকার অধিদফতর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, পেট্রোল পাম্পগুলোতে পরিমাণে কম দিয়ে ভোক্তারের ঠকানো হচ্ছে ,পাঁচটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ধলেশ্বরী ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ৩৪৪ মিলি লিটার এবং মিলন ফিলিং স্টেশনে ১৬০ মিলি লিটার পেট্রোল কম দেওয়ার বিষয়টি প্রমাণ পাওয়া যায়। ভোক্তাদের ঠকানোর দায়ে ওই ফিলিং স্টেশন দুটির মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত পেট্রোল পাম্প দুটি সাময়িক বন্ধ রাখাও নির্দেশও দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।