শিশু আমির হামজার চিকিৎসার দায়িত্ব নিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল
স্টাফ রিপোর্টার :- ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার ভোলাচং ৯নং ওয়ার্ডের বাসিন্দা সাওয়ার হোসেন এর শিশু পুত্র টিউমার আক্রান্ত আমির হামজার চিকিৎসার দায়িত্ব নিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার নিউরো সায়ন্স হাসপাতালের বিভাগীয় প্রধানের সাথে কথা হলে ভর্তিসহ চিকিৎসার সকল ব্যবস্থা করেছেন বলে ওই বিষয়টি নিশ্চিত করা হয়।
জানাযায়, শিশু আমির হামজা’র পিতা সেলুনের কাজ করে যে টাকা দৈনিক আয় করেন তা দিয়ে তার পরিবার কোনো রকমে চলে। টিউমার আক্রান্ত শিশু আমির হামজার চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা বহন করার সামর্থ্য নেই।
শিশু আমির হামজার পিতা বলেন, আমি আমার ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছি। আমার ছেলের অসুস্থতার কথা শুনে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল ভাই আমার ছেলের অপারেশনের দায়িত্ব নিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি নিখিল ভাইকে যেনো সব সময় ভালো রাখেন এবং উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।