প্রণয়ের শেষ প্রতীক্ষায়,
--------শেখ তিতুমীর আকাশ।
যেদিন আমি থাকব না সেদিন
তুমি খুঁজবে আমার কবিতাখানা
সেদিন খুঁজবে ঐ তারাদের মাঝে
খুঁজবে আকাশের ঐ নীলের মাঝে।।
আমার শিহরণের প্রতিটি স্পন্দনে
শুধু তুমিই ছিলে জড়িয়ে,
সেদিন অভিমানের বেড়া ডিঙিয়ে
অনুভব করবে আমাকে।।
আমি ছিলাম না মিথ্যুক,
করিনি প্রতারণা তোমার সাথে-
পথ হাতড়ে হয়তো খুঁজে বেড়াবে
সেদিন তুমি আমাকে?
পাবেনা খুঁজে সেদিন কারণ,
আমি থাকবোনা এ ধরায় -
স্বার্থক হবে তখন আমার
এপাড়ের সকল প্রতীক্ষায়।।
ওপাড়ে থেকেও আমি করবো
শুধু তোমাকে স্মরণ,
তোমাকেই পেতে চাই আমি
জন্ম থেকে জন্মান্তরে।।
হয়তো এই জনমে তোমাকে
পাওয়া হলোনা এ ভূবনে,
পরজনমে যেন পাই আমি
তোমার দেখা গহিনে।।
সে আশাতেই আছি এখনো
প্রণয়ের শেষ প্রতীক্ষায়।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।