টঙ্গীতে ডাকাতির প্রস্ততিকালে আটক ৬
এতে বলা হয়, রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী স্টেশন রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি দল এমন গোপন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় গাজীপুরের জহিরুল ইসলাম (৪০), মো. শফিকুল ইসলাম ওরফে ইনটেক (৩৪), মো. হাসিব (২২), মো. রুবেল হোসেন (৩০), মো. নাজমুল মিয়া (২৩) ও মো. আশরাফুল ইসলামকে (৩২) আটক করা হয়। আটকদের কাছে থেকে একটি তলোয়ার, একটি চাপাতি, একটি ছুরি, আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।