ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সদস্যরা ৮০০ বোতল ফেনসিডিলসহ একজন ব্যক্তিকে আটক করেছে আটককৃত হলো মোঃ শাহজাহান আলী ।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকায় ডিএনসির মাদক বিরোধী অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় এসব ফেনসিডিল সহ তাকে হাতেনাতে আটক করে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান খান জানান,
আজ শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার তেলকুপিতে মাদক বিরোধী অভিযান চালানো হয় ।
সন্ধ্যা ৭ টার দিকে বাড়িতে অভিনব কৌশলে মাটির নিচে লুকানো অবস্থায় ৮০০ বোতল ফেনসিডিলসহ তেলকুপি খামারটোলা গ্রামের মৃত কয়েস উদ্দিনেরছেলে মোঃ শাহজাহান আলীকে আটক করা হয় ।
পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে ডিএনসির অভিযান চালানো হয়। শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।