সাইদুল ইসলাম (কসবা থানা প্রতিনিধি)
গতকাল শুক্রবার, ব্রাক্ষণবাড়িয়ার কসবায়, বিডি ক্লিন ও সার্চ কসবার যৌথ উদ্দোগে এক ডেংঙ্গু সচেতনতা ও পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।কসবা জনতা শপিং টাওয়ার থেকে এক বিশাল র্যালী শহর বিভিন্ন প্রান্ত পদক্ষিন করে কসবা রেলওয়ে ষ্টেশনে পৌছে।কসবা সার্চ এর সভাপতি রাকিবুল হক রুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথী ছিলেন,কসবা সার্কেল এর সিনিয়র এএসপি জনাব আব্দুল করিম,ব্রাক্ষণবাড়িয়া জেলা বিডিএমএ'র যুগ্ম সাধারণ সম্পাদক, ডা.এম আনোয়ার হোসাইন (বাবুল),কসবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা,পাক্ষিক অপরাধপত্রের সম্পাদক,খ.ম হারুনুর রশীদ ঢালী,প্রথম আলো, কসবা প্রতিনিধি সোহারাব হোসাইন,বিডি ক্লিন,ব্রাক্ষণবাড়িয়ার সমন্বয়ক সোহান আহমেদ প্রমুখ।প্রথমেই উপস্থিত সকলের সামনে ডেঙ্গু প্রতিরোধে বিস্তারিত আলোচনা করেন, ডা. এম আনোয়ার হোসাইন।পরবর্তীতে অংশগ্রহণকারী সকলে কসবা রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম ও আশপাশ পরিস্কার করেন ও উপস্থিত সকলকে সচেতন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।