
গাজীপুরে ভূয়া এনএসআই পরিচালক আটক
রবিউল আলম স্টাফ রিপোর্টারঃ-গাজীপুর
গাজীপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সহকারী পরিচালক পরিচয় দানকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত এস এম শাহীন (৩৮)ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার হরিপুর এলাকার মোঃ কবির ইসলামের ছেলে । বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয় ।গাজীপুর জেলা এনএসআই কর্মকর্তারা ও মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে ।
জানা গেছে, গাজীপুরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাসহ বিভিন্ন ব্যক্তির কাছে শাহীন এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে আসছিল । বিভিন্ন ব্যক্তিকে এনএসআই সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল শাহীন । বিষয়টি গাজীপুর জেলা এনএসআইয়ের সদস্যরা শাহিনের উপর নজরদারি করে । এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় শাহীনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তার ছবি সংযুক্ত নকল এনএসআই এর পরিচয় পত্র জব্দ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন সরকার জানান, এক ব্যক্তিকে আটক করা হয়েছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।