কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদের সদস্য হোসেন আলীর ইন্তেকাল, সদর থানা সভাপতি আঃ রাজ্জাকের শোক প্রকাশ
সুমাইয়া আক্তার শিখা; স্টাফ রিপোর্টার :
আজ ০৪/০৭/২০২১ইং সকাল ৭.৩০ মিনিটে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদ আন্দোলনের সদস্য হোসেন আলী ইন্তেকাল করেছেন। দুপুর দুইটার সময় কুষ্টিয়া চাঁদা গাড়া মাঠ পৌর কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
তিনি হেযবুত তওহীদ আন্দোলনের একজন প্রবীণ মোজাহেদ ছিলেন।
তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তারাও হেযবুত তওহীদ আন্দোলনের সদস্য-সদস্যা।
হেযবুত তওহীদের এই প্রবীন সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন, হেযবুত তওহীদের কুষ্টিয়া সদর থানা সভাপতি আব্দুর রাজ্জাক।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।