
প্রজন্ম ফাউন্ডেশন এর অক্সিজেন সেবা চালু
মোঃ শাহীনুজ্জামান,নড়াইল থেকে :
নড়াইল এর লোহাগড়া উপজেলার মানুষের জন্য কাজ করতে প্রজন্ম ফাউন্ডেশন অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে।
৩ জুলাই শনিবার সকালে লোহাগড়া উপজেলা গেটের সামনে আনুষ্ঠানিকভাবে প্রজন্ম ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
ফাউন্ডেশনের আহবায়ক মাহমুদুল হাসান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল চাইল্ড ফোরাম এর প্রধান নির্বাহী বেলাল সানি, শিক্ষক আব্দুল হান্নান বিশ্বাস, ওয়েসিস ইয়ুথ এর সভাপতি মো ইকরামুল ইসলাম, শিক্ষক মো মুস্তাফিজুর রহমান, মো ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব মো আল আমিন, সদস্য সাইয়েদ মাহমুদ হাসান, মো পারভেজ হোসেন, মো আব্দুর রহিম, মো সাকিব শেখ, খান আবু আব্দুল্লাহ ও আল আমিন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।