
দিনাজপুর জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মোঃ জসিম উদ্দিন;স্টাফ রিপোর্টার-
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ ও "গাছই জীবন তাতেই ভুবন, তাই করো সবে বৃক্ষরোপণ"শ্লোগান নিয়ে দিনাজপুর জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২৯ শে জুন (মঙ্গলবার) দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোযার হোসেন বিপিএম, পিপিএম(বার)।
জানা যায়,পুলিশ লাইনস্ দিনাজপুরের খালি পরিত্যাক্ত জায়গা গুলোকে নতুন রুপে সজ্জিত করে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), মমিনুল করিম।
পুলিশ লাইনস্ এর সম্মানিত আর,আই জনাব রফিকুল ইসলাম ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।