ডোমারে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃসিরাজুল ইসলাম সহকারী সম্পাদক
নীলফামারীর ডোমারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে (২৮ জুন) সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা শবনম 'র সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময়, ডাঃ রায়হান বারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবদুল মালেক উপজেলা ভাইস চেয়ারম্যান, রৌশন কানিজ মহিলা ভাইস চেয়ারম্যান, মোস্তাফিজার রহমান অফিসার ইনচার্জ ডোমার থানা, অধ্যাপক খায়রুল আলম বাবুল সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ ডোমার উপজেলা শাখা, আমিনুল ইসলাম রিমন চেয়ারম্যান বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ, এনায়েত হোসেন নয়ন প্যানেল মেয়র ডোমার পৌরসভা
বক্তব্য রাখেন।
পরিশেষে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা শবনম আসন্ন লকডাউন এবং মাক্স পরিধান শতভাগ নিশ্চিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।