জাহিদুল ইসলামঃ গাইবান্ধা প্রতিনিধি,
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ নওয়াবুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বন্দরের পালান পাড়া নজরুলের বাড়ি থেকে, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ২ নারী ও ৩ যুবকসহ ৫জন কে আটক করেছেন।
আটককৃতরা হলো, ধাপেরহাট উত্তর পাড়ার বর্তমান পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর গ্রামের রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া নওশা মিয়ার স্ত্রী বিউটিশিয়ান নুপূর বেগম (২৮) ও খুলনা জেলার দৌলতপুর উপজেলার পাবলা গ্রামের আঃ হামিদের মেয়ে ও জুয়েলের স্ত্রী সুমী বেগম (২০) এবং খদ্দের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়ার সবুজ মিয়া(২৫), হাসান পাড়া গ্রামের শিপন মিয়া (২২) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে টুকু(২৬)।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার কোর্ট হাজতে চালান করা হবে বলে পুলিশ জানায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।