
মোঃ শাহীনুজ্জামান, নড়াইল ঃ
নড়াইলের কালিয়ায় গ্রাহকদের প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বেসরকারি ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট খায়রুল বাশারের বিরুদ্ধে।
উপজেলার চাচুড়ীতে অবস্থিত ওই ব্যাংকের এজেন্ট শাখায় টাকা হাতিয়ে নেয়ার এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে তালাবদ্ধ এজেন্ট ব্যাংকিং অফিসের সামনে ভিড় করেন গ্রাহকরা।
খায়রুল বাশার উপজেলার ফুলদাহ গ্রামের ইমাদুল খানের ছেলে। ঘটনার পর থেকে তিনি গাঢাকা দিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের কালিয়া উপজেলার চাচুড়ী শাখাটি ২০১৯ সালের মাঝামাঝি স্থাপন করা হয়। এজেন্ট খায়রুল বাশার জনপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকা হারে জামানত নিয়ে শাখাটিতে ১০ জন কর্মচারী নিয়োগ দেন। বর্তমানে শাখাটিতে ডিপিএস, মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব মিলে হাজারের বেশি গ্রাহক নিয়মিত লেনদেন করেন। এর মধ্যে বেশিরভাগই মেয়াদি আমানতের গ্রাহক রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।