আরিফ সরকার - (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় খাষকাউলিয়া ইউনিয়নে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নে জি আর চাউল বিতরণ করা হয়েছে। আজ (৩ আগষ্ট ) সকাল ১১টায় খাষকাউলিয়া ইউনিয়ন ইউ,পি পরিষদে সাম্প্রতিক বন্যায় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ,গরীব, দুস্থ, অসহায় (৫৫০)জন পরিবারের মাঝে ১৫ কেজি হারে জি,আর চাউল বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ৫ আসনের এম,পি জনাব আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক সরকার, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (হাবিব),, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষপুকুরিয়া ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব মজিদ সরকার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক
আরিফ সরকার, ট্যাক্স অফিসার মো: গিয়াস উদ্দীন , অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউপি সদস্যগন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।,
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।