
জাফলংয়ে জেলা ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ বিস্কুট আটক
ইব্রাহীম আলী গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ বিপুল পরিমান ভারতীয় চকলেট-বিস্কুটের চালান আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর)।
ডিবি পুলিশ সুত্রে জানাযায়, বুধবার দিবাগত রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা’র এস আই আবুল হোসেন ও এ এস.আই রুমান মিয়া’র নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর এলাকার আলিফ ষ্টোন ক্রাশারের পিছনের গোদাম থেকে ১ লক্ষ ৫৭ হাজার ৬ শত ৮০ টাকার ভারতীয় চকলেট ও বিস্কুট আটক করে।
এ সময় ডিবি পুলিশের উপস্থিত টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়।
এ ঘটনায় এস আই আবুল হোসেন বাদী হয়ে উপজেলার জাফলং মোহাম্মদপুর গ্রামের নুরুদ্দিনের ছেলে লায়েস উদ্দীন ও কালিনগর গ্রামের সোহেল আহমদ’র নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা দ্বায়ের করে।
জেলা গোয়েন্দা শাখা (উত্তর)’র ওসি সাইফুল আলম ভারতীয় চকলেট- বিস্কুটের চালান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় পলাতক আসামী লায়েস ও সোহেল’র নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দুই জনকে আসামী করে প্রচলিত আইনে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।