১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে হলে নকল ধরায় দুই শিক্ষককে মারধর : সেই নাজিম আটক

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
চট্টগ্রামে হলে নকল ধরায় দুই শিক্ষককে মারধর : সেই নাজিম আটক

Manual4 Ad Code

আল আমিন আকবার শাহ চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ কেন্দ্রে বিএড ও এমএড পরীক্ষা চলাকালীন হলে নকল ধরায় দায়িত্বরত দুই শিক্ষককে মারধর করা নাজিম উদ্দিন নামে সেই পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual6 Ad Code

নাজিম উদ্দিন সিটি করপোরেশন পরিচালিত অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।শুক্রবার (২ আগস্ট) মধ্যরাতে নগরের পূর্ব বাকলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগরের সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরের পূর্ব বাকলিয়া এলাকা থেকে অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ আগস্ট) সরকারি সিটি কলেজ কেন্দ্রে বিএড-এমএড পরীক্ষা চলাকালীন সময়ে প্রশাসনিক ভবনের ৫০২ নম্বর কক্ষে এমএড পরীক্ষা দিচ্ছিলেন নাজিম উদ্দিন।

Manual3 Ad Code

কক্ষে দায়িত্ব পালন করছিলেন সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন ও একই বিভাগের অতিথি শিক্ষক আরিফ মাহমুদ। তারা নাজিমের উত্তরপত্রের ভেতর থেকে বইয়ের পৃষ্ঠা উদ্ধার করেন।

Manual3 Ad Code

এ সময় নাজিম অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। দুই শিক্ষক তার উত্তরপত্র নিয়ে নেন। একপর্যায়ে নাজিম উত্তরপত্র কেড়ে নিয়ে সেটি ছিঁড়ে ফেলেন এবং হল থেকে বেরিয়ে যান।

এ পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাজিম উদ্দিন তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং থাপ্পড়-লাথি দেন। পরে দ্রুত বের হয়ে কলেজ ক্যম্পাস থেকে সটকে পড়েন।

Manual4 Ad Code

ঘটনার পরপরই সহকারী অধ্যাপক ইকবাল হোসেন বাদী হয়ে নাজিমের বিরুদ্ধে নগরের সদরঘাট থানায় মামলা করেন।