
চমৎকার একটি কবিতা উপহার দেয়ায় অনেক ধন্যবাদ প্রতিভাবান তরুণ কবি সোলেমান মন্ডলকে
..….............................................................
কবিতার নামঃ আলোকবর্তিকা তুমি
কবিঃ সোলেমান মন্ডল
আলোকবর্তিকা তুমি,
হেটেছো গৌরীপুরের প্রতিটি দোরগোরায়-
দৃঢ় প্রত্যয়ী তুমি
দিয়েছ শক্তি বেচেঁ থাকার প্রয়াস হাজারও অসহায়|
মমতাময়ী তুমি,
নিজের সুখ দিয়ে বিসর্জন- করেছ দু:খী মানুষের সেবা|
তোমার মত মমতাময়ী আছে কয়জনই বা ?
কল্যাণী তুমি,
নিজ পরিবারের সুখ করে উপেক্ষা-
হাজারও মনের শুনেছো কথা, দিয়েছো হাজারও ব্যখ্যা|
সত্যান্বেষী তুমি,
সময়ের সাহসী নেত্রী অসহায়ের সম্বল-
সত্য প্রচারে নীতি তোমার,
থাকে সর্বদা অনড়|
জাগরনী তুমি,
আওয়ামী লীগের দুঃসময় এ- দিয়েছো সাহসিকতার পরিচয়,
দেশের কান্তিলগ্নে থেকে পাশে হাঁসি ফুটিয়েছো সহস্রপ্রাণ।
প্রদীপ শিখা তুমি,
সত্যের আলো জ্বালিয়ে দিয়েছো-
করেছো দূর অভিশপ্ত অন্ধকার|
এনেছো জনমনে অঢেল সুখের সমাহার|
মিষ্টভাষী তুমি,
হেসে দাও একবার-
হাসির প্রলেপে হাসুক গৌরীপুরবাসী,
ছেয়ে যাক উন্নয়নের বাহার|
প্রিয় নেত্রী তুমি,
হাসবে সেদিন নেইকো বেশী দূর-
সহস্র প্রাণে মেতেছে এবার গাইছে তোমার সুর|
মহীয়সী তুমি,
নারী জাগরনের নন্দিত অগ্নীকণ্যা-
ন্যায়ের পক্ষে রেখেছো তুলে উন্নত তোমার শীর|
প্রিয় আলোকিত নেত্রী নাজনীন আলম,
জনমানসে উত্তেজনা থামানোর জন্য তাই-
আগামী নির্বাচনে নৌকার বৈঠা তোমার হাতে চাই|
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।