
শিবগঞ্জে করোনা বিস্তার প্রতিরোধে
অক্সিজেন সিলিন্ডার বিতরণ।
মোঃ জান্নাতুল নাঈম, শিবগঞ্জ থেকেঃ-
গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে করোনা বিস্তার প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা ও ইকুপমেন্ট হ্যান্ড স্যানেটাইজার ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, এলজিইডি’র পি.ডি আব্দুল মালেক, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারকনাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, তোফায়েল আহমেদ সাবু, মোকলেছার রহমান, আব্দুল হাই প্রধান প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।