
কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সহসভাপতি সাংবাদিক জামিল হাসান খান খোকন আর নেই।
সুমাইয়া আক্তার শিখা, স্টাফ রিপোর্টারঃ-
কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সহসভাপতি, প্রবীণ সাংবাদিক জামিল হাসান খান খোকন ইন্তেকাল করেছেন।
তিনি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সহ সভাপতি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকের সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য এবং নিউজ24 চ্যানেলের জেলা প্রতিনিধি, দৈনিক স্বর্ণযুগের প্রকাশক ও সম্পাদক হিসাবে কর্মরত ছিলেন।
তিনি নিউরোসাইন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ মে) দিবাগত রাত ১ টায় তিনি মৃত্যু বরণ করেন।
বুধবার (১২ মে) আনুমানিক রাত ১০ টার পর তিনি অসুস্থ হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে নিউরোসাইন্স হাসপাতালের রের্ফাট করেন।আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।