
এসএসসি ব্যাচ ২০১২ এর উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
মোঃ মমিন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সৈয়দা নূরজাহান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১২ এর উদ্যোগে আজ ১৩ মে বেলা ৬ ঘটিকার সময় উপজেলার কুরুয়া সৈয়দা নূরজাহান উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পূর্নমিলনী দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দা নূরজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন তালুকদার, সহকারী শিক্ষক মোঃ লাভলু তালুকদার সেন্টু সহ ২০১২ ব্যাচ এর সকল ছাত্র বৃন্দ৷ দীর্ঘ নয় ০৯ বছর পর ব্যাচের সকল ছাত্র বন্ধুরা একত্রিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। সর্বশেষ ব্যাচের সকল বন্ধুরা প্রতিবছর এই দিনে পূর্নমিলনী করতে আগ্রহ প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।