
এবারো মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে
আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-
করোনা ভাইরাস মহামারী প্রাদুর্ভাবে সরকারী নির্দেশনা অনুযায়ী এবারো মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে বলে আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
আগামীকাল ১৪ মে শুক্রবার সারাদেশে প্রতিটি এলাকার নিজ মহল্লার মসজিদের কমিটিদের সাস্থ্যবিথি মেনে ঈদের নামাজ আদায় করার জন্য জানানো হয়েছে , জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মেয়র নিজ এলাকায় মাইকিং এর মাধ্যমে মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য বার বার বলা হচ্ছে।
সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে সাস্থ্যবিথি মেনে মাস্ক পরিধান করে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হয়।
যশোর জেলার মনিরামপুর উপজেলার প্রতিটি এলাকায় ঘুরে দেখা যায় সবাই নিজ নিজ মহল্লার মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আয়োজন করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।