
বাংড়া ইউপি চেয়ারম্যান হিসেবে হাসমত আলী নেতার ৩য় বছরে পদার্পণ।
মোঃ মমিন হোসেন,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ- কালিহাতী উপজেলাধীন বাংড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ হাসমত আলী নেতার "চেয়ারম্যান" দায়িত্ব পালনে আজ ৩য় বছর পদার্পণ করেছে। গত ২০১৮ সালের ২৯শে মার্চ ব্যপক ভোটের ব্যবধানে তিনি বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১০ই মে শপথ গ্রহন করেন।
আজ বাংড়া ইউনিয়ন পরিষদে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জোবায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে হাসমত আলী নেতার, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী নিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সহ-সভাপতি শহীদুল ইসলাম শহিদ, বাংড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আঃ লতিফ, ছাত্রনেতা সোলাইমান, মারছিফুল, আলহাজ, রাজু সহ বাংড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং গ্রামপুলিশ বৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।