বগুড়ার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ দোকানীর অর্থদন্ড
গোলাম রব্বানী শিপন,বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ দোকানীর অর্থদন্ড করা হয়েছে।
বুধবার (৫মে) দুপুর আড়াইটার দিকে মহাস্থান আলিম মাদ্রাসার সামনে পুকুরপাড় মার্কেটে শফিকুল স্টোর নামক এক ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
এসময় ওই দোকানে পণ্যের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেট জাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় ১হাজার টাকা অর্থদণ্ড করা হয়৷
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মৌলি মন্ডল।
ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত মৌলি মন্ডল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী এ প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।