
শোকে বাবার জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন মেয়ে
আন্তর্জাতিক ডেস্কঃ- শোক সামলাতে না পেরে বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়েছেন ৩৪ বছর বয়সী মেয়ে। ভারতের রাজস্থানের বার্মার জেলায় এই ঘটনা ঘটেছে। প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে তার শরীর। প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর যোধপুরে স্থানান্তরিত করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৪ মে) ৭৩ বছর বয়সী দামোদরদাস সারদার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। রোববার থেকেই তিনি স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুর পর করোনা প্রটোকল মেনে শেষকৃত্যের জন্য ওই দেহ পরিবারের হাতে তুলে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রেম প্রকাশ বলেন, দামোদরদাসের তিন কন্যা। তার মধ্যে ছোট মেয়ে চন্দ্রকলা বাবার শেষকৃত্যের সময় উপস্থিত থাকার জন্য বারবার অনুরোধ করেছিলেন। ওই পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। এ কারণে তাকে শেষকৃত্যের সময় উপস্থিত থাকার অনুমোতি দেওয়া হয়। সেখানেই শোক সামলাতে না পেরে বাবার চিতায় ঝাঁপ দেন তিনি।
তবে এ এক অন্য সহমরণের চেষ্টার ছবি কাঁদিয়েছে অনেককেই।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।