
গাইবান্ধার গোবিন্দগঞ্জে "বোরো" ধান ক্রয় কার্যক্রমের উন্মুক্ত লটারীর উদ্বোধন।
মো: আ: রহমান শিপন,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয় কার্যক্রমের উন্মুক্ত লটারীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মানোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌরসভা নবনির্বাচিত মেয়র জনাব, মুকিতুর রহমান রাফি, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলার কৃষকলীগের সাধারণ সস্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম,খাদ্য পরিদর্শক স্বপন কুমার দে, কৃষি অফিসার খালেদুর রহমান, সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক পত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।