১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুলিয়ারচরে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

admin
প্রকাশিত আগস্ট ১, ২০১৯

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১আগষ্ট) সকালে উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ভিজিএফ এর চাল বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, টেগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক ফারজানা আক্তার, ইউপি সচিব মোঃ বিল্লাল হোসেন, ইউপি সদস্য মোঃ নূরচাঁন মিয়া, মোঃ মোবারক হোসেন,মোঃ ইউসুফ মিয়া, মোঃ মোহন মিয়া ও মোঃ ইদ্রিস মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, বৃহস্পতিবার উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে উছমানপুর ইউনিয়নে ৩’শ ৯০ জন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে ৯’শ জন ও ছয়সূতী ইউনিয়নে ৮’শ ১৬ জন গরীব ও দুস্থদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হবে। এছাড়া ৪ আগষ্ট রোববার রামদী ইউনিয়নে ৭শ’ ৭০জন, সালুয়া ইউনিয়নে ৭’শ ৩০জন ও ফরিদপুর ইউনিয়নে ৩’শ ৪৮জন গরীব ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হবে।

Manual1 Ad Code