
টঙ্গী প্রেসক্লাবে ভয়াবহ অগ্নিকান্ড
রবিউল আলম, স্টাফ রিপোর্টারঃ-
টঙ্গী প্রেসক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ৩ মে সকাল ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্ঠার আগুন নিয়ন্ত্রেণে আনে। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকার বিষয়টি নিশ্চত করেছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, টঙ্গী প্রেসক্লাবের উপর দিকে ডেসকোর বিদ্যুতের লাইন ছিলো । সেই বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। ঘটনার পর পরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ করে তবে বিদ্যুতের লাইন সচল থাকায় আগুন নেভাতে আমাদের বেশ বেগ পোহাতে হয়।
পরে ডেসকো থেকে লোক এসে বিদ্যুত সরবরাহের লাইন বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো জানান, এ অগ্নিকান্ডের ফলে প্রেসক্লাবের দুটি এসি, কম্পিউটার সরঞ্জামিসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।