আরিফ সরকার- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্হল ইউনিয়নে ও ঘোড়জান ইউনিয়নে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নে জি আর চাউল বিতরণ করা হয়েছে। আজ (১ আগষ্ট ) সকাল ১১টায় ঘোড়জান ইউনিয়ন ও স্হল ইউ,পি পরিষদে সাম্প্রতিক বন্যায় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ,গরীব, দুস্থ, অসহায় (৫৫০)জন পরিবারের মাঝে ১০কেজি হারে জি,আর চাউল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক সরকার,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাবিবুর রহমান হাবিব,ঘোড়জান ইউ,পি চেয়ারম্যান মো: রুমজান আলী, স্হল ইউ,পি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক
আরিফ সরকার, ট্যাক্স অফিসার মো: ফজলুল হক, ইউপি সদস্যগন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।,
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।