
বগুড়া শিবগঞ্জে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা: থানায় অভিযোগ
মোঃ জান্নাতুল নাঈমঃ-
বগুড়ার পল্লীতে এক গৃহবধুকে রাতের আধাঁরে ধর্ষণের চেষ্টা: অতঃপর থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ ও স্থানীয় একধিক সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির দুদহার পূর্বপাড়া গ্রামের আলেক সরকারের পুত্র আলী সরকার ৩ সন্তানের জনক কর্তৃক একই গ্রামের পাশ্ববর্তী আবু সরদারের স্ত্রী জলি আক্তার ২ সন্তানের জননীকে।
গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সোয়া ৯টায় বাড়ীর বিদ্যুৎ বাল্প অফ করে বাড়ীর ভিতর দিয়ে শয়ন ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধাপটে ধরে।
এ সময় ওই গৃহবধূর ডাক চিৎকার করতে থাকলে বাড়ীর লোকজন এগিয়ে আসলে সে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী আবু সরদার বাদী হয়ে শিবগঞ্জ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার এসআই আনোয়ার হোসের জানান, অভিযোগ পেয়েছি, তদন্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ লেখা পর্যন্ত অভিযুক্ত আলী সরকার পলাতক রয়েছে বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।