
লালপুরে কর্মহীন পরিবহণ শ্রমিকদের মাঝে আ’লীগের উদ্যোগে ত্রাণ বিতরন
হৃদয় রাজ, লালপুর (নাটোর) থেকেঃ-
করোনা মহামারি থেকে সুরক্ষার লক্ষ্যে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগ।
এ সময় অর্ধ শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন করা হয়।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা ট্রাক, লরি, বাস সমিতির অফিসে এ ত্রাণ বিতরন করেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারন সম্পাদক এবং লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ পরিবহন শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।