
লালপুরে পদ্মায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
হৃদয় রাজ, স্টাফ রিপোটারঃ-
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চর লালপুর গ্রামের শাহাবুল ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, আজ বুধবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে আকাশ তার পিতার জন্য খাবার নিয়ে পদ্মা নদীর চরে যায়।
সেখানে বাবাকে খাবার খেতে দিয়ে তার পিতার অজান্তে সে নদীতে গোসল করতে নামে। পরে খাওয়া শেষে ছেলেকে না পেয়ে নদী সহ আশে পাশে খোঁজা খুজি করতে থাকে।
এরই এক পর্যায়ে নদী থেকে ডুবন্ত এবং অচেতন অবস্থায় আকাশকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।