
“দরিদ্র পরিবারের 'আবু সাঈদের' অপারেশন সফল ভাবে সম্পূর্ণ হয়েছে”
শফিকুল ইসলাম :: জাফলং হাজী সোহরাব আলি স্কুলের এস.এস.সি পরিক্ষার্থী দরিদ্র পরিবারের 'আবু সাঈদের' অপারেশন সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।
ঢাকা বি.আর.বি হসপিটালের-'হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক' বিভাগের বিভাগীয় প্রধান
'অধ্যাপক ডাঃ মোহাম্মদ জুলফিকার রহমান খান নেতৃত্বে ৬ সদস্যের একটি ডাক্তারের টিমের সম্বয়ে প্রায় ৪ ঘন্টায় সাঈদের অপারেশনটি সফল ভাবে সম্পূর্ণ হয়।
উল্লেখ্য; সাঈদের লিভার,পাকস্থলি,কিডনির পাশে প্রায় ২২ টির মত পাথর ছিল, কাদামাটির মত আস্তরণ ছিল এবং পাকস্থলীর করোনারি অংশে ইনফেকশন হয়ে গিয়েছিল।
অধ্য আজ B.R.B হসপিটালের বিজ্ঞ ডাক্তাররা অপারেশনের মাধ্যমে সাঈদের শরীর অভ্যান্তরের উপরে উল্লেখিত স্থান হতে পাথর,কাঁদামাটি আস্তরণ অপাসারন করেন এবং পাকস্থলীতে ইনফেকশন স্থানের অপারেশন করেন।
অপারেশন শেষে রিহ্যাবের জন্য তাকে উক্ত হসপিটালের 'ইনটেনসিভ কেয়ার ইউনিট (আই.সি.ইউ)' রাখা হয়েছে।
সেবা ফাউন্ডেশন সভাপতি আরিব আবির বলেন
অসহায় হতদরিদ্র পরিবারের সম্ভাবনাময় এই ছেলেটির চিকিৎসা যারা যারা সহযোগীতা করেছেন তাদের সকলের সেবা ফাউন্ডেশন পরিবার কৃতজ্ঞতা নিবেদন করছি।
সেবা ফাউন্ডেশন সহ সভাপতি রিয়াজ উদ্দিন বলেন ইনশাআল্লাহ সাঈদ দ্রুত সুস্থ হয়ে তার আসন্ন এস.এস.সি পরিক্ষার সিটে বসতে পারবে।
সেবা ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক নাদিম বলেন মানবিকতা বেঁচে থাকুক মানবিক মানুষ গুলো ভাল থাকুক সেবাফাউনেশন সবসময় (সর্বদা অসহায় মানুষের পাশে থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।