
'' বোকা ছেলে ''
----- মোঃ মমিন হোসেন -----
কোথায় ছিলাম? কোথায় চললাম?
ভাবিতেছি বসিয়া,ভাবিতে ভাবিতে
কখন যেন যাবো আমি মরিয়া !
দেহে থাকিতে নিশ্বাস করিও বিশ্বাস।
করি নি তো আমি মিথ্যে ছলোনা।
সত্যি টা কেন তুমি বুঝ না?
বুঝবে সেদিন থাকবো না যেইদিন!
ওগো, কবি তো আমি নই।
একাকিত্বের অনুভূতিই আমাকে কবিতা লিখায়,
যতক্ষণ রবে এই দেহে প্রাণ,
ভুলবো না তোমার ঐ ছোট্ট নাম!
আছো যে তুমি মিশে প্রতিটি ক্ষনে,
আছো মিশে মোর কল্পনার ছলে।
তাই তো পারি না ভুলতে তোমায়,
কি হবে শেষে পরিনতি এই বোকা'টার!
সত্যিই যদি বুঝতে মোর অনুভূতি,
তাহলে কি হত আমার এই করুন পরিনতি!
একাকিত্ব আর হাসি মুখের আড়ালে,
রয়েছে সেই তীব্র যন্ত্রণার ব্যাথা!
বিদায় বেলায় বলতে চাই তোমাকে,
স্মৃতিটুকু ভুলে থেকো গো সুখে!
হবে না গো এই বোকার সাথে,
তোমার মিলন নিষ্ঠুর এই পৃথিবীতে!
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।