
লকডাউন বাস্তবায়নে লালপুর থানা পুলিশের অভিযান
হৃদয় রাজ, লালপুর (নাটোর) প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের লালপুর থানা পুলিশ লালপুর বাজারে অভিযান পরিচালনা করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান নেতৃত্বে পুলিশের একটি দল লালপুর ত্রিমোহনী চত্বর, কাচা বাজার, কাপড় পট্টি সহ বাজারের বিভিন্ন পয়েন্টে জনসাধারণকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগনকে সচেতন করেন।
এছাড়াও লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে ওয়ালিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয় । তবে লালপুর বাজারের বিভিন্ন পয়েন্টে লোক সমাগম দেখা গেছে চোখে পড়ার মতো। অনেকেই মাস্ক পরিধান ছাড়াই বাজার এলাকায় চলা ফেরা করতে দেখা গেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফজলুর রহমান সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।