
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ৩
কামরুল ইসলাম লিমনঃ-
সিলেটের দক্ষিণ সুরমা থেকে পুলিশি অভিযানে ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্থ আপন রেস্তরাঁর সামনে মাদক বেচা-বিক্রির সময় পুলিশ অভিযান চালায়।
এ সময় সেখান থেকে চুনারুঘাটের বালিয়ারী গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে মো. আব্দুর রহিম রাজু (৩২), কিশোরগঞ্জের বাজিতপুর থানার ভাগলপুর গ্রামের রতন মিয়ার ছেলে মো. রবিন (২০) ও সিলেটের চাঁদনীঘাটের রইছ মিয়ার ছেলে মো. বাদল আহমদ (৩৬) কে আটক করে পুলিশ।
এ সময় তাদের হেফাজতে থাকা ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।