
মেঘবতী
-----------
বৈশাখের প্রথম প্রহরে
একমুঠো হাওয়াই মিঠাই রোদ্দুরের ইশারায়
তোমার কপাল জুড়ে লালটিপ,
চুড়ির রিনিঝিনি শব্দে পান্তা-ইলিশ সকাল।
মঙ্গল শোভাযাত্রায় ঘামে ভেজা মুখে
আলতো লজ্জার শিহরণ।
আনমনা মন আমার
তোমার ছিপছিপে লালপেড়ে শাড়ির আঁচলের সাথে
খোঁপার বেলফুলের সুবাসে ছুটে যায় দিগন্তরে।
আকাশে বাতাসে আহ্বান নতুনের।
উন্মত্ত কালবোশেখী নয়,
আমার রৌদ্রতপ্ত আকাশে এসো তুমি
একপশলা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে,
হে মেঘবতী আমার !!
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।