
“ছাতকে লকডাউন অমান্য করায়
দু’দিনে ৫২ হাজার ৭০০ টাকা জরিমানা”
ফুল মিয়া,ছাতক থেকেঃ-
ছাতকে লকডাউন অমান্য করে রাস্তায় গাড়ি বের করলে এবং দোকান ও শপিংমল খোলার অপরাধে ২৩ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে চলাচলরত গাড়ি থেকে এবং শহরের বিভিন্ন শপিংমলের দোকান মালিকদের কাছ থেকে ২৩টি মামলার বিপরীতে ২১ হাজার ২০০টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
লকডাউনের ১ম দিন বুধবারে একই অপরাধে ২৫টি মামলায় ২১হাজার ৫০০টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান এবং সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
এদিকে লকডাউনে পরিবহন সেক্টর সরকারী বিধান মোতাবেক অনেকটাই নিয়ন্ত্রিত রয়েছে। দুরপাল্লার কোন যাত্রীবাহী গাড়ি আসা-যাওয়া করতে দেখা যায়নি। মাঝে মধ্যে ছোট ছোট গাড়ি চলাচল করতে দেখা গেছে।
কিন্ত নিষেধাজ্ঞা মুক্ত দোকান ও কয়েকটি শপিংমল ছাড়া শহরের অনেক দোকানপাঠ খোলা থাকতে দেখা গেছে। গভির রাত পর্যন্ত শহরের ক্লাব রোড এলাকার কয়েকটি চা-কপি ও পান-সিগারেটের দোকান স্বাধাবিকভাবেই কেনাবেচা চলছে।
সরকার নির্ধারিত সময়ের পরও শহরের বেশকিছু দোকান সরকারী বিধান অমান্য করে রাত পর্যন্ত খোলা রাখাতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান এ ব্যাপারে জানান, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থাসহ জরিমান করা হবে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।