মো: ইয়াছিন আলী শেখ,পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা ইসলামিয়া কলেজের ৪তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। বক্তব্য এমপি প্রিন্স বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত ও করোনার প্রকোপ থেকে বাঁচতে সবাইকে সরকারের দেওয়া নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, সরকার যে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের মানতে হবে। কারণ করোনার হাত থেকে বাঁচতে লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নাই।
আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজ আলী কাদেরীর সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি অধ্যাপক আলতাব হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,অর্থ সম্পাদক হিরোক হোসেন,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকিসহ অন্যান্য ব্যক্তি বর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।