
নওগাঁয় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
নাইম ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্যে ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ শুক্রবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ।
পরে একে একে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, নওগাঁ মেডিকেল কলেজ, সিভিল সার্জন, জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।