
পীরগঞ্জে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সচেতন মূলক প্রচারণা ও মাক্স বিতরণ
মোঃ পারভেজ হাসান,ঠাকুুরগাঁও থেকেঃ-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কোভিড ১৯ _এর সারা দেশের ন্যায় করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশব্যাপী পুলিশি প্রচার অভিযানের অংশ হিসেবে পীরগঞ্জ থানা পুলিশ মাস্ক বিতরণ করে।
২১ মার্চ (রবিবার) সকাল সাড়ে ১১ টায় থানা পুলিশের উদ্যোগে শোভাযাত্রা, সচেতনতা মূলক প্রচারণা ও আট শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়ের "নেতৃত্বে, পীরগঞ্জ সহকারি পুলিশ সুপার আসান হাবীব, এস আই,,মাহাসীনুল হক,সাধন চন্দ্র,রেজাউল ইসলাম, এ এস আই মর্তুজা,মশিউর, নুরুল হুদা সহ থানা পুলিশের সকল সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে মানুষকে মাস্ক প্রদান করা হচ্ছে । পর্যাক্রয়ে সারা উপজেলায় ১০ হাজার মাস্ক বিতরণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।