
গ্রেফতারের পর অভিনেত্রী স্বর্ণার বিরুদ্ধে দেশ-বিদেশ থেকে অসংখ্য অভিযোগ
অভিযোগ ডেস্কঃ মডেল ও অভিনেত্রী রোমানা স্বর্ণাকে গ্রেফতারের খবরে দেশ ও দেশের বাইরে থেকে অনেক যুবক প্রতারিত হয়েছে জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দিচ্ছে।
শনিবার দুপুরে তেজগাঁও বিভাগের ডিসি হারুণ অর রশীদ সাংবাদিকদের এ তথ্য দেন।
ডিসি হারুন বলেন, শুধু সৌদি প্রবাসী কামরুল নয়, তার প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও প্রয়োজনে রোমানাকে আবারও রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
তিনি আরও জানান, ধনী ব্যক্তিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেয়াই ছিলো রোমানার প্রধান ব্যবসা। প্রাথমিকভাবে তার একাধিক স্বামী থাকার কথা জানা গেছে বলেও জানান ডিসি হারুন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।