পুনম শাহরীয়ার ঋতু : গাজীপুর নগরীর কাশিমপুর সারদাগঞ্জ এলাকায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় এক হাজার ৫০০ ফুট অবৈধ পাইপ উত্তলোন করা হয়। ফলে ৫ কিলোমিটার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও এক হাজার ২০০ পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হয়।
এসময় ওই অবৈধ গ্যাস সংযোগ ব্যাবহারের ফলে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বাড়ীর মালিকদের। সোমবার (২৯ জুলাই) মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনার সময় তিতাস গ্যাস, চন্দ্রা ব্যাটালিয়ন আনসার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহয়তা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।