ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সম্মেলনে মিলন মাহমুদ সম্পাদক পদপ্রার্থী
মো: ইয়াছিন আলী শেখ,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আগামী ১০ মার্চ সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনকে সামনে রেখে সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মিলন মাহমুদ।
১৭ ফেব্রুয়ারী ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় ঈশ্বরদী পৌরসভা সহ সব কয়টি ইউনিয়নে কৃষকলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে।
মিলন মাহমুদ সলিমপুর ইউনিয়নের (ইতি পূর্বে ২ নং ওয়ার্ড, বর্তমান ৪,৫,৬ নং ওয়ার্ড) যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক, অভিযান সংঘের সাবেক সাধারন সম্পাদক ছিলেন।
আগামী ১০ মার্চ অনুষ্ঠিত সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী মিলন মাহমুদ জানান আমি তৃণমূল থেকে ছাত্রলীগ, যুবলীগ করে আমি স্বেচ্ছাসেবক লীগে এসেছি। সুতরাং আমি প্রত্যাশা করি নেত্রীবৃন্দ আমাকে যোগ্য জায়গাতে দায়িত্ব দেবেন।
১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে বিশেষ মাত্রা দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।