আব্দুল বারী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল মাহমুদ শফী নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বুধবার বিকেলে বাগাতিপাড়া থেকে মোটরসাইকেলে বনপাড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে শফী গুরুতর আহত হন। প্রথমে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে নাটোর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার এসআই শাহীন আক্তার টুম্পা জানান, রাতে আবদুল্লাহ আল মাহমুদ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।