স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে ১৭ ই ফেব্রুয়ারি স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় । সকাল ৮ ঘটিকার সময় উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচীতে সামাজিক দুরত্ব বজায় না রেখে সকলকে স্মার্ট কার্ড বিতরণ করা হয় । ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ জনসাধারণের কারো মুখেই মাস্ক দেখতে পাওয়া যায়নি । এছাড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ব্যাপক অনিয়ম ও অসৎ আচরণে হতবাক দাইপুকুরিয়া ইউনিয়নবাসী । সাপ্তাহিক অভিযোগ পত্রিকায় সাংবাদিক মাঠে গিয়ে উক্ত তথ্য এর সত্যতা মিলে । সরজমিনে গিয়ে দেখা যায় , একজনের ভোটার স্লিপ দ্বারা অন্যজন স্মার্ট কার্ড নিচ্ছে । এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টিকে এড়িয়ে যায় । এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা , সচিব সহ সকলে বিষয়টিকে কোনো গুরুত্ব দেননি
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।