২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২১
দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

Manual6 Ad Code

 স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে ১৭  ই ফেব্রুয়ারি স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় । সকাল ৮ ঘটিকার সময় উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচীতে সামাজিক দুরত্ব বজায় না রেখে সকলকে স্মার্ট কার্ড বিতরণ করা হয় । ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ জনসাধারণের কারো মুখেই মাস্ক দেখতে পাওয়া যায়নি । এছাড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ব্যাপক অনিয়ম ও অসৎ আচরণে হতবাক দাইপুকুরিয়া ইউনিয়নবাসী । সাপ্তাহিক অভিযোগ পত্রিকায় সাংবাদিক মাঠে গিয়ে উক্ত তথ্য এর সত্যতা মিলে । সরজমিনে গিয়ে দেখা যায় , একজনের ভোটার স্লিপ দ্বারা অন্যজন স্মার্ট কার্ড নিচ্ছে । এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টিকে এড়িয়ে যায় । এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা , সচিব সহ সকলে বিষয়টিকে কোনো গুরুত্ব দেননি