জাহিদুল ইসলামঃ গাইবান্ধা প্রতিনিধি-গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন
অব্যাহত রয়েছে।
৭ জুলাই গাইবান্ধা জেলার মানবিক পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয় জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিএইড রোড কালিবাড়ী পাড়ায় বানভাসী মানুষের মাঝে ছুটে গিয়ে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বানভাসী মানুষদের গুজবে কান না দেওয়ার জন্য সর্তক করেন। কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গণ পিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া এবং যেকোন পরিস্থিতিতে স্ব-স্ব থানায় সংবাদ দেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। প্রয়োজনে #জাতীয়_জরুরী_সেবা_৯৯৯_এ# কল করে সমস্যার কথা জানাতে বলেন।
এসময় গাইবান্ধা সদর মেয়র, সিভিল সার্জন এবং গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
মনে রাখবেন গুজব দ্বারা প্রভাবিত হয়ে গণপিটুনি দেয়া একটি ফৌজদারী অপরাধ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।