
পৌর নির্বাচনে আঃ লীগের মনোনয়নের দৌড়ে জামাল উদ্দিন।
-----------------------------------------
ইফতেখার আলম চৌধুরী,কানাইঘাট প্রতিনিধি::
কানাইঘাট পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে চান।তিনি বলেন তার দীর্ঘ ত্যাগের রাজনৈতিক ক্যারিয়ার দেখে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তার হাতেই নৌকা প্রতীক তুলে দিবেন।এদিকে জামাল উদ্দিনের নির্বাচন করার ঘোষণার পরপরই কানাইঘাটের তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে!
কয়েকজনের সাথে কথা বলে জানা যায় পৌরবাসী দীর্ঘ দিন থেকে জামাল উদ্দিনের মতো সৎ, পরিশ্রমী প্রতিনিধিকেই খুজছিলেন।তার নির্বাচনী ঘোষনায় তারা যেন প্রাণ খুঁজে পেয়েছেন!তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন কানাইঘাট পৌরসভায় আওয়ামী লীগ কে বাঁচাতে হলে জামাল উদ্দিনের বিকল্প নেই,তারা বিশ্বাস করেন শেখ হাসিনা জামাল উদ্দিনের হাতেই নৌকা প্রতীক তুলে দিয়ে তৃণমূল আওয়ামী লীগ কে সম্মানিত করবেন!
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।