
ঈশ্বরদীতে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তিকে অহত অবস্থায় উদ্ধার হাসপাতালে যাওয়ার পর মৃত্যু
মোঃ ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধি:-
ঈশ্বরদী উপজেলার মুলাডুলি শেখপাড়া থেকে অজ্ঞাত ব্যাক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পাকশী হাইওয়ে থানা পরে তাকে অহত অবস্থায় ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যু বরণ করেন। এ বিষয়ে সাংবাদিকদেরকে পাকশী হাইওয়ে থানার ( ওসি ) মো: মুনিরুজ্জামান জানান অজ্ঞাত ঐই ব্যাক্তির কোন পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তাই তার পরিচয় জানার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
তার পরে সাংবাদিক মো: ইয়াছিন শেখ তার ফেসবুক আইডিতে মৃত্যু ব্যাক্তির ছবি সহ ছোট একটি প্রতিবেদন লেখে পোস্ট করেন ও কয়েকটি গ্রুপে শেয়ার করেন।
পরে পাবনা জেলার আমিনপুর থানার অন্তরগত বাগইরপুর গ্রামের শ্রী বিশ্বজিৎ সরকার পোস্ট টি দেখে তার পরিবারকে খবর দেন ।
এই তথ্য নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানা পুলিশের এস আই আবু নাঈম মো: জিহাদ উদ্দিন।
পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি
মো: মুনিরুজ্জামান জানান লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ও এব্যাপারে থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।